তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা
রাজশাহীর তানোরে গম চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্য বছরের তুলনায় এবছর তানোরে ব্যাপক পরিমাণ জমিতে গম চাষ করা হয়েছে। গমের সবুজ পাতার সমারোহ বরেন্দ্র অঞ্চলের মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে।
গম চাষিরা আসা করছেন, এবার প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মন করে গমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাজারে দামও তুলনামূলক অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যারা গম চাষ করেছেন তারা ভালো স্বাবলম্বী হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গম চাষিরা। জানা গেছে, অনেক কৃষক আমন ধান তোলার পরে আলু বা সরিষা রোপণ না করে গম চাষ করেছেন।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, গম চাষের সমারোহ। মাঠ জুড়ে শোভা পাচ্ছে গমের সবুজ পাতা। অল্প কিছুদিনের মধ্যে গমের শীশ বের হতে শুরু করবে। অল্প খরচে ভালো লাভবান হওয়া যায় গম চাষে।
শশ্যভান্ডার হিসেবে পরিচিত হলেও বরেন্দ্র অঞ্চল তানোরে কালের বিবর্তনে দিন দিন বিলুপ্তির পথে বসেছিল গম চাষ করা। এক সময় তানোর উপজেলার প্রতিটি মাঠ জুড়ে ব্যাপক পরিমাণে গম চাষ করা হত। কিন্তু বর্তমানে কৃষক আলু চাষের দিকে বেশি ঝুঁকছেন। ফলে, গম চাষের আগ্রহ দিন দিন হারিয়ে যাচ্ছে তানোর উপজেলার কৃষকদের মধ্যে।
উপজেলার বাধাইড় ইউনিয়নের হাপানিয়া মাঠে কয়েকজন গম চাষিদের সাথে কথা বলা হলে তারা বলেন, গম চাষ করে গতবছর তারা ভালো ফলন পেয়েছেন। এক বিঘা জমিতে ১০ থেকে ১২মন করে গম পাওয়া গেছে।
তারা আশা করছেন, এবছরও গমের ভালো ফলন হবে। কলমা ইউনিয়নের চৌরখৈল গ্রামের গম চাষি সোহাগ আলী, রিপন ও মিজানুর রহমান জানান, তারা এবছর আলু চাষ না করে সেই জমিতে গম চাষ করেছেন। গমের গাছও খুব ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে গম চাষে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। তবে সার বিষের দাম বেশি না হলে গম চাষে আরো খরচ কম হবে।
এবার গম চাষে তেমন রোগবালাই নাই। কিন্তু বেড়েছে ইঁদুরের হানা। কিছুতেই রোধ করা যাচ্ছেনা ইঁদুরকে। গমের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। তারা বলেন, কৃষি দপ্তর থেকেও তারা তেমন কোন ফলপ্রসূ পরামর্শ পাচ্ছেন না। যার জন্য গমের শীশ বের না হতেই ইঁদুরের উপদ্রুব্রে অতিষ্ঠ হয়ে দিশেহারা হয়ে পড়েছেন গম চাষিরা।
উপজেলা জুড়ে কত হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। এবং গম চাষিদের মাঝে উপসহকারী বিএস কর্মকর্তারা পরিদর্শনে যান কি-না জানতে চাইলে উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট দপ্তরের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২
বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন
মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন
পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর
বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক
লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার
মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু