বেজির সাথে মানুষের বন্ধুত্ব, এলাকায় চাঞ্চল্যে
সভ্যতার অগ্রগতিতে যখন বন্য প্রাণীদের অস্তিত্ব সংকট চলছে, তখন বেজির সঙ্গে মানুষের বন্ধুত্ব সত্যিই বিস্ময়কর ঘটনা। দেখে সিনেমার চিত্রনাট্য মনে হলেও বাস্তবে সত্যি। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী গ্রামের শুকুর আলীর ছেলে দুলাল মিয়া জঙ্গল থেকে একটি বেজির বাচ্চা ধরে নিয়ে আসে বাড়িতে। এরপর তার বাবা শুকুর আলী বেজির বাচ্চাটিকে খাঁচায় রেখে খাওয়ান। আদর করে নাম রেখেছেন রুপালি। শুকুর আলী উলিপুর-নাজিম খাঁন সড়কের নারিকেল বাড়ি সন্যাসী তলায় চা-বিস্কুট দোকান করেন। দুই সপ্তাহ যেতে না যেতেই তিনি খাঁচায় করে বেজিটিকে দোকানে নিয়ে এসে ছেড়ে দেন। এরপর রুপালি নামে ডাক দিলে দৌড়ে চলে আসে। দুধ, কলা, বিস্কুট অথবা সমুচা খেয়ে আবার দোকান এবং পার্শ^বর্তী এলাকায় ঘুরে বেড়ান। খিদে পেলে দোকানে এসে পিছনে পিছনে ঘুরেন এবং বিভিন্ন জায়গায় লাফালাফি শুরু করে দেয়। সন্ধ্যা হলে খাঁচায় তুলে বাড়িতে নিয়ে যান। কিছুদিন পর খাঁচা ব্যবহার না করে বেজিটিকে শুকুর আলী বাড়ি থেকে হেঁটে দোকানে নিয়ে আসে এবং দোকান থেকে হেঁটে বাড়িতে নিয়ে যান। এখন বেজিটি বাড়িতে যাওয়া আসার ভয়ে থাকে কুকুরের আক্রমন। দিন যতই যাচ্ছে বেজি আর শুকুর আলীর বন্ধুত্ব ততই বাড়ছে। শুকুর আলী স্যাম্পু দিয়ে সপ্তাহে একদিন বেজিটিকে গোসল করে দেন। ঘটনাটি লোকমুখে জানাজানি হলে বিভিন্ন এলাকার মানুষজন বেজি আর মানুষের বন্ধুত্ব দেখার জন্য দোকানে আসেন। এরমধ্যে কেউ কেউ বিস্কুট, সমুচা, কলা খেতে দেন। বেজিটি এ পর্যন্ত কাউকে কামড়, হাঁচড় সহ কোন ক্ষতিও করেনি।
প্রতিবেশী সবুজ মিয়া জানান, শুকুর আলী পশু পাখি প্রেমী। শুধু বেজি নয়। এর আগে তিনি জঙ্গলের ইঁদুরকে পোষ মানিয়েছিলেন। এখনো মুক্ত আকাশে ঘুরে বেড়ানো পাখিকে হাতে করে খাবার খাওয়ান। তার এগুলো দেখে আমরা আশ্চর্য।
এ বিষয়ে শুকুর আলী বলেন, মানুষ হয়ে মানুষের কথা শোনে না, মানে না। অথচ বনের পশু কথা শোনে, মানে। আমি মানুষকে দেখানোর জন্য বেজিটিকে ছোট থেকে পুষতেছি। নাম রেখেছি রুপালি। এখন আমার সাথে হেঁটে বাড়ি থেকে দোকান যাওয়া আসা করে। যখনই নাম ধরে ডাকি যেখানেই থাক আমার কাছে চলে আসে। বর্তমানে আমি ওকে সন্তানের মতো লালন পালন করতেছি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত