বগুড়া জমঈয়তে আহলে হাদিসের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদিসের ত্রি-বার্ষিক কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বগুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিশদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাহমুদুর রহমান।
তিনি বলেন, জমঈয়তে আহলে হাদিস বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন। এটি শিরক-বিদআত মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তবে বগুড়া জেলা কমিটির বর্তমান কার্যক্রম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আহলে হাদিসের স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্যে উল্লেখ করা হয়, জমঈয়তের ত্রি-বার্ষিক কমিটি গঠনের সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সহায়তায় দরজা বন্ধ করে পাতানো নির্বাচন করা হয়েছে। এতে অধ্যাপক ড. মুহাম্মাদ রঈসুদ্দীন এবং আ.ন.ম ইয়াহইয়াকে যথাক্রমে সভাপতি ও সেক্রেটারি ঘোষণা করা হয়। এটি গঠনতন্ত্রের পরিপন্থী বলে দাবি করেন বক্তারা।
লিখিত বক্তব্যে আ.ন.ম ইয়াহইয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মসজিদের এসি ব্যবহার, অডিট রিপোর্ট গোপন, এবং অনৈতিক কার্যকলাপের অভিযোগ আনা হয়। মাহমুদুর রহমান দাবি করেন, এ সমস্ত অভিযোগ প্রমাণিত এবং তদন্ত কমিটির প্রতিবেদনে তা উল্লেখ রয়েছে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় জমঈয়ত কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে অনিয়মের বিষয়টি উল্লেখ করেছে। তবে অজ্ঞাত কারণে কেন্দ্রীয় কমিটি এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আগামী ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে কাউন্সিল অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বলা হয়, বর্তমান জেলা কমিটি বিলুপ্ত করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। শাখা ও এলাকার সঠিক কাঠামো না করে কাউন্সিল করা গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল।
বক্তারা ১৮ জানুয়ারির কাউন্সিল বাতিলের দাবি জানান এবং আ.ন.ম ইয়াহইয়াসহ জড়িত ব্যক্তিদের স্থায়ীভাবে বহিষ্কারের আহ্বান জানান। তারা কেন্দ্রীয় জমঈয়তের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের জন্য জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন