ঢাকা বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আজাদী বাজার মাদরাসার নতুন মুহতামিম মাওলানা আলমগীর


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:১৮

উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আজাদী বাজার মাদরাসার নতুন মুহতামিম হিসেবে নিযুক্ত হয়েছেন মাওলানা আলমগীর বখতপুরী।

বুধবার (১৫ জানুয়ারি) মাদরাসার সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার সিদ্ধান্তক্রমে তাকে মুহতামিম নির্বাচিত করা হয়।

জানা যায়, আজাদী বাজার মাদরাসার মোতোওয়াল্লি এবং হেফাজতে ইসলামের আমীর হযরত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত অন্যান্য শূরা সদস্যরা হলেন: মাওলানা শোয়াইব জমিরী, মাওলানা আলমগীর, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা এমদাদুল্লাহ নানুপুরী, মাওলানা ওছমান, মুফতি খালেদ, মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা হাবিবুল্লাহ আজাদী প্রমুখ।

শূরা সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের সকল দায়িত্ব ও পদমর্যাদা বাতিল করে মাওলানা আলমগীরকে মুহতামিম নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনার জন্য নতুন মুহতামিম মাওলানা আলমগীর, শিক্ষক মাওলানা মুজাম্মেল হক এবং মাওলানা হাবিবুল্লাহ আজাদীর নামে মাদরাসার যৌথ ব্যাংক হিসাব পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া গত ২৫ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত শূরা বৈঠকে গঠিত তদন্ত কমিটি সাবেক মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ আজাদীর বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়।

প্রাক্তন উপজেলা চেয়ারম্যান  আবু তৈয়ব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি মাহমুদুল হক সহ দক্ষিণ ফটিকছড়ির কথিত গ্রুপ মজলিশে শ্যূরাকে বাদ দিয়ে জোর কাটিয়ে নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা ছালাহ উদ্দীনকে এক মাসের জন্য অস্থায়ী জিম্মাদার ঘোষণা করেন এবং সৃষ্ট সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তাদের বারবার ব্যর্থতার কারণে আজকের বৈঠকে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা আলমগীর বখতপুরীকে মুহতামিম নিযুক্ত করা হয়।

অপরদিকে, মাওলানা ছালাহ উদ্দীন তার কর্তৃত্ব বজায় রাখতে নানুপুর মাদরাসার ছাত্রদের এনে এবং অনিয়মতান্ত্রিকভাবে মাদরাসার মার্কেট দখলকারীদের সহযোগিতায় দেশের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বী আলেম, হযরত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বিরুদ্ধে অশ্লীল শ্লোগান এবং গালমন্দের অভিযোগ তুলেছেন বলে শূরা সদস্যরা উল্লেখ করেন।

হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক ও ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বারবার রিকোয়েস্ট করার পরেও মাওলানা ছালাহ উদ্দীন বৈঠকে আসবে বলে আসেনি।

এমএসএম / এমএসএম

রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট

মাগুরায় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ

বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ

দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

রায়গঞ্জে নববর্ষের গামছা তৈরির ধুম, তাঁতঘরে বাড়তি কর্মচাঞ্চল্য

মোহনগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত