ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুজন টেঁটাবিদ্ধ


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৩:৩

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দুজন টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে তাদের বাড়িতে ঢুকে দুজনকে টেঁটাবিদ্ধ করা হয়। তাদের দুজনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। টেঁটাবিদ্ধ দুজন হলেন- সদর উপজেলার চরাঞ্চল নজরপুরের দিলারপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. শাজাহান মিয়া (৬০) এবং মো. জালু মিয়ার ছেলে মো. বারেক মিয়া (৫৫)। তাদের মধ্যে মো. শাজাহান মিয়া বা পায়ের উরুতে এবং মো. বারেক মিয়া কোমরের পেছনের অংশে টেঁটাবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়াবাড়ি ও ফকিরবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলছে। দুদিন আগে একটি তুচ্ছ ঘটনায় এই দুই বংশের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। এর জের ধরেই আজ মিয়াবাড়ির মো. শাজাহান মিয়া ও মো. বারেক মিয়া টেঁটাবিদ্ধ হয়েছেন।

টেঁটাবিদ্ধ দুজনের স্বজনরা জানান, সকালে হঠাৎ করেই ফকিরবাড়ি বংশের একদল সদস্য টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা মো. শাজাহান মিয়া ও মো. বারেক মিয়ার বাড়িতে ঢুকে তাদের দুজনকে টেঁটার আঘাতে বিদ্ধ করেন। ঘটনার সময় তারা দুজন যার যার বাড়িতে ঘুমাচ্ছিলেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক শামীম জানান, দিলারপুর থেকে দুজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের কোমরের পেছনের অংশে এবং অন্যজনের বাম পায়ের উরুতে টেঁটাবিদ্ধ হন। টেঁটা অপসারণ ও প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

নজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাদল সরকার জানান, দুজন টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। তবে কিভাবে কী ঘটল তার বিস্তারিত জানতে পারিনি।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, এলাকায় বংশগত আধিপত্য বিস্তারের জন্যই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিয়াবাড়ির দুইজন টেঁটাবিদ্ধ হয়েছেন। ঘটনা যেন আর বড় না হয় তার জন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামান / জামান

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন