ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে আবাসন কোম্পানি জোরপূর্বক বালি ভরাটের প্রতিবাদে মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন করে জলসিড়ি আবাসন প্রকল্পের নাম ভাঙ্গিয়ে জোর করে স্থানীয় ৪ মৌজার বাসিন্দাদের  বসতভিটা, ফসলি জমিসহ  মাছের খামারে ড্রেজার বসিয়ে বালি ফেলার প্রতিবাদ ও সীমানা নির্ধারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ও ছাত্রজনতা। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের  কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পাশে ডেমরা কালীগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেন তারা। 

এতে বক্তব্য রাখেন রূপগঞ্জ সদর মৌজার বাসিন্দা কবির হোসেন, মোঃ বাক্কি মিয়া, মাইফরাস পাড়ার মোঃ জুয়েল মিয়া, হরিনা গ্রামের বাসিন্দা  বাবু মিয়াসহ স্থানীয় ভুক্তভোগী কৃষক, দিনমজুর ও গৃহীণিরা। 

এ সময় স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, জলসিড়ি আবাসন কোম্পানির নামে  হরিনা মৌজা,দক্ষিণ নবগ্রাম,রূপগঞ্জ সদর মৌজায় ভুমিদস্যু দালাল শ্রেণি নিরীহদের জমি দখলের জন্য জোর করে ড্রেজার বসিয়ে বালি ফেলছে। এতে আমাদের মাছের খামার,বসতঘরে জলাবদ্ধতা, ফসলি জমি নষ্ট করে ব্যাপক ক্ষতি ও আমাদের বাপ দাদার ভিটে হারার চেষ্টা করছে। আমরা চাই আমাদের বাপ দাদার ভিটে রক্ষা করা। সীমানা নির্ধারণ ছাড়া কোন অবস্থাতেই তাদের দখল করতে দেব না। প্রয়োজনে জীবন দেব। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার