ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪৩ বছরপূর্তি উৎসব


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৩:৪০
সত্য-সুন্দরে জাগো জীবনের প্রত্যাশা’ এ প্রতিপাদ্যে দীর্ঘ পথ চলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে নেত্রকোনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী’র ৪৩ বছরপূর্তি উৎসব।
 
নেত্রকোনার জেলা শহরের উকিলপাড়ায় প্রত্যাশা ভবনে আজ বুধবার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুন এবং সঞ্চালনায় ছিলেন সম্পাদক ওবায়দুল হক রিপন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা বিনতে রফিক,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু।
 
সন্ধ্যায় প্রত্যাশা ভবনে গুণীজন সংবর্ধনা ও উত্তম-মাসুম স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
সকালে জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং ৪৩ তম বছরপূর্তি উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক বাচ্চু। পরে উকিলপাড়া থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নারী শিশু কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
 
এ বছর নেত্রকোনার গুণীজন হিসেবে সংবর্ধিত হয়েছেন এবং সন্মমনা পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে প্রয়াত সংগীত শিল্পী ওস্তাদ গোপাল দত্ত এবং সাংবাদিক লেখক নাসিমা সুলতানা শফিকে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন