ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আবাসন ব্যবস্থা নিয়ে প্রশাসনের সুস্পষ্ট ব্যাখা চায় জবি শিক্ষার্থীরা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ৪:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনী বুঝে নেওয়ার আগ পর্যন্ত শাটডাউন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এসময় তারা ৭০% আবাসন চেয়ে প্রশাসন থেকে সুস্পষ্ট বক্তব্য চান

আজ (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষার্থীদের করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। 

লিখিত বক্তব্যে বলেন, 'গত ১৫ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে ৩টি দফার অন্যতম তৃতীয় দফা "আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৭০% আবাসন ভাতার ব্যবস্থা" বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী রবিবারের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।'

শিক্ষার্থীরা আরও জানান, 'শুধুমাত্র জরুরি পরিষেবা (মেডিকেল সেন্টার, উন্মুক্ত লাইব্রেরি এবং সেন্টার লাইব্রেরি), ব্যাংক এবং বিসিএস পরীক্ষার সার্কুলার বিবেচনায় রেখে ২০১৯-২০ সেশনের (১৫তম ব্যাচ) সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের কার্যক্রম সংশ্লিষ্ট বিভাগে চলবে। এছাড়াও, শুধুমাত্র ২০১৯-২০ সেশনের (১৫তম ব্যাচ) ক্ষেত্রে অনলাইনে ক্লাস চলমান থাকবে জরুরি পরিস্থিতি বিবেচনায়।'

এদিকে আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড-এর একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের অগ্রগতি (ড্রোন স্ন্যাপসহ) এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের নির্মাণ কাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যান।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ