বাউফলে ৪৮ ঘন্টার ব্যবধানে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার
পটুয়াখালীর বাউফলে ৪৮ ঘণ্টার ব্যবধানে আব্দুল্লাহ রবি (৫২) নামে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি গ্রামের হোগলা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ড অনুযায়ী তার বাবার নাম বকস্ শেখ, বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রামে। লাশের পড়নে নীল রংয়ের জিঞ্চ প্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল। গায়ে কোন পোশাক ছিলনা। এছাড়াও তার সাথে সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী পদবী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সে অনুযায়ি আব্দুল্লাহ রবি ট্রাকের সহকারী হিসাবে চাকরী করতো। কোন এক ব্যক্তির মালামাল নিয়ে ট্রাকটি বুধবার রাতে কুম্ভুখালী গ্রামে আসে। গন্তব্যে যাওয়ার পথে ট্রাকটি বিদ্যুতের তারে আটকে যায়। তখন আব্দুল্লাহ রবি ওই ট্রাকের উপরে উঠে তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান। তার গায়ে পোড়া দাগ ছিল এবং রাস্তায় একটি পোড়া শার্ট পাওয়া গেছে। শার্টটি আব্দুলাহ রবির গায়ে ছিল। ধারণা করা হচ্ছে ঝামেলা এড়াতে ট্রাকে থাকা অন্যান্য লোকজন লাশটি পাশে খালে ফেলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে এনআইডি কার্ডসহ কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে একই উপজেলায় ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ি তিনি বরিশালের কাউনিয়া এলাকার জীবন চন্দ্র দে এর সন্তান।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied