বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধা
জামালপুরের বকশীগঞ্জে আয়শা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের নওফরিদ মিয়ার ছেলে জাহিনূর হোসেন(২২) এর সাথে পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের উমর গাজীর মেয়ে আয়শা বেগম(১৮) এর বিয়ে হয় দেড় মাস পূর্বে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিলো। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শশুড় বাড়ীর লোকজন স্বামীর বসত ঘর থেকে আয়শার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে আয়শা বেগমকে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আয়শার লাশ উদ্ধার করে। একই সময় পুলিশ আয়শার শাশুড়ী জাহানা বেগমকে আটক করে। ঘটনার পরেই আয়শার স্বামী জাহিনূর হোসেনসহ শশুড় বাড়ীর লোকজন পলাতক রয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied