ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় একাধিক মামলার আসামী পিস্তলসহ গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৭-১-২০২৫ দুপুর ১২:৫৭

 গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি মোঃ জিহাদ হোসেন (২০) কে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। সে শহরের রহমান নগর এলাকার আব্দুস সালামের পুত্র।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে রহমাননগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং সাতটি বিভিন্ন সাইজের দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, একসময়ের কিশোর গ্যাং এর সদস্য জিহাদ হাতে অস্ত্র পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে শহরের রহমাননগর এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী ও নীরিহ লোকজনের নিকট থেকে চাঁদাবাজী করতো।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ জিহাদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদকের ৭টি মামলা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক