ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় বৈদ্যুতিক লাইনে শক, নির্মাণশ্রমিক গুরুতর আহত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৭-১-২০২৫ দুপুর ১:৫

বগুড়া শহরের ছিলিমপুর শালকুগাড়ী এলাকায় নির্মাণ কাজে নিয়োজিত এক রাজমিস্ত্রী ফোর-ফোরটি বৈদ্যুতিক লাইনে শক খেয়ে গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিকের নাম সাজু সরকার (৩৫)। তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার দাড়িকামারী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় বাড়ির মালিক রিপন (৪২) কে আসামী করে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ভাই সোহেল রানা। রিপন শালুকগাড়ি এলাকার 
আব্দুর রশিদের পুত্র এবং সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একজন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাড়িমালিক রিপন তার নিজ বাসভবনের প্লাস্টার করার জন্য রাজমিস্ত্রীদের কাজ করাচ্ছিলেন। ছাদের উপর দিয়ে হাই ভোল্ট এর বৈদ্যুতিক লাইন থাকায় শ্রমিকরা কাজ করতে আপত্তি জানান। এরপরও তাদের কাজ করতে বাধ্য করা হয়।

গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে কাজ করার সময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে সাজুর শরীরের এক-তৃতীয়াংশ ঝলসে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, অভিযুক্ত বাড়িমালিক রিপন ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের জোরপূর্বক ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করেছেন। এর ফলে এ দুর্ঘটনা ঘটে। পরিবারটি আরও জানায়, এর আগেও একই ভবনে কাজ করার সময় এক কাঠমিস্ত্রী বৈদ্যুতিক শক লেগে মারা যান।

বুধবারের ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্তের শাস্তি ও ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান,, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক