বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনতাই
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শাজাহান আলী (৪৬) নামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালিয়ে ৪ লাখ টাকা ও ২টি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভাটরা ইউনিয়নের বাউরিপাড়া-মুরালদিঘি আঞ্চলিক সড়কের শরানগাড়ি নামক স্থানে।
আহত শাজাহান আলী মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। তিনি কুমিড়া পন্ডিতপুকুর বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করেন। সেদিন রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে।
শাজাহান আলীর ছেলে রাকিবুল হাসান জানান, দুর্বৃত্তরা তার বাবাকে রাম দা দিয়ে গলায় জবাই করার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তবে অভিযানে তাদের আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, শাজাহান আলীর গলায় গুরুতর আঘাত থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হওয়ার পরই ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন