বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রনি, সম্পাদক আমান উল্লাহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো আমান উল্লাহ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদ্য বিদায়ী সভাপতি রাফি উল্লাহ ফুয়াদ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এ ছাড়া সাবেক সভাপতি মো হাতেম আলী ও মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন - সহ-সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর (দৈনিক মানবজমিন), যুগ্ম-সম্পাদক ইসরাত জাহান (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী (জনবানী), কোষাধ্যক্ষ মো. লিখন ইসলাম (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক মো রিয়াজ হোসাইন (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো ফজলুল করিম সিয়াম (কালের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাঈদা জাহান খুকী (আমার সংবাদ) এবং ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন গাজী (আজকের প্রবাহ)।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শাহীন সরদার (দৈনিক যুগান্তর), আতিকুর রহমান (দৈনিক বাংলা), তানিউল করিম জীম (বাসস)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাফি উল্লাহ (দ্যা বাংলাদেশ টাইমস) এবং আশিকুর রহমান (সমকাল)।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ