মহাকাল স্কুল এন্ড কলেজের ছাদ ঢালায় কাজের উদ্বোধন করলেন- ইউএনও
যশোরের অভয়নগর উপজেলার ঔতিহ্যবাহী মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের ৩য় তলার ছাদ ঢালায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ছাদ ঢালায় কাজের শুভ উদ্বোধন করেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফাইসাল রশিদ, ইঞ্জিনিয়ার ভৌমিক মন্ডল, সহকারী ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, বিল্ডিং এর কন্ট্রাক্টর হিরু বিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের উপজেলা আহবায়ক শামীম হোসেন সহ কলেজ শিক্ষক মনিটরিং টিমের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য থাকে যে: ছাদ ঢালাই কাজের জন্য আনা কিছু খোয়া নিম্নমানের হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আপত্তিতে তৃতীয়তলার ছাদ ঢালাই স্থগিত করা হয় । আপত্তিকৃত কয়েকটি রড ও খোয়া পরিবর্তন করে পরবর্তীতে ঢালাইয়ের কাজ শুরু করা হয়। গত মঙ্গলবার ইঞ্জিনিয়ার ভৌমিক মন্ডল, সরকারি ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী পরিদর্শন করে ত্রুটি মুক্ত নিশ্চিত করে বলে জানান, অত্র বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ঢালায়ের কাজ শুরু করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied