ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো তিন বন্ধু


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২৫ বিকাল ৫:৫

দ্রুতগামী বাসের ধাক্কায় মিরসরাইয়ে তিন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।

স্থানীয় রতন বড়ুয়া জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নেয়া হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান