ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে আহত ৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ১২:৫৪

মানিকগঞ্জে মাটি ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে বিএনপি'র অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ৩ জনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, আটিগ্রাম ইউনিয়ন কৃষি জমি ও কৃষক বাঁচাও আন্দোলনের সদস্য সচিব ও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জয়-ই মামুন (৪০), ইউনিয়ন বিএনপির সদস্য ও কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)। 

এছাড়া আহত অন্তত আরও ২-৩ জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সহ নেতৃবৃন্দরা আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে রাতে সদর হাসপাতালে পরিদর্শন করেন।

ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী কিছু লোকদের নিয়ে বিএনপির গুটিকয়েক নেতা এ হামলা ঘটিয়েছে। আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নূরে আলম সরকার তার ভাটায় অবৈধ মাটি আনা নেওয়ার জন্য বিএনপি'র কিছু নেতাকে অর্থের লোভ দেখিয়ে তার সাথে রেখে মাটির ব্যবসা করে যাচ্ছে না।  আজকে সন্ধ্যার দিকে আতিক গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে আহতরা উপস্থিত হলে বিএনপি'র কথিত নেতা এডভোকেট ফারুক হোসেনের নেতৃত্বে অন্তত দুই শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর হামলা চালায়। এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করি। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমানুল্লাহ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন