ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় মাদক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৩:২৬

রাজবাড়ীর পাংশা পৌরসভার মধ্যে মাদক এমন পরিমাণ বিস্তার লাভ করেছে যে, পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে। যারা মাদকের ব্যবসা করছে তারা তাদের অবস্থান ধরে রাখাতে ঘণ্টায় ঘণ্টায় চলার পথ চেঞ্জ করছে। পুলিশকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আমরা সবাই ভালো থাকব। তা না হলে আপনাদের ছেলে, আপনাদের ভাই মাদকাসক্ত হবে। বিট পুলিশিং সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি- নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা পৌরসভা সভায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওদুদ সরদার ওতুর। এ সময় উপস্থিত ছিলেন- ৪নং ওয়ার্ড কাউন্সিলর গবিন্দ চন্দ্র কুণ্ড, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওহাব মণ্ডল প্রমুখ। এছাড়াও পাংশা পৌরসভার ১নং বিট পুলিশিংয়ের আওতায় থাকা সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিট পুলিশিং সেবা কার্যক্রম চালু করা হয়েছে। পাংশায় প্রত্যেকটি বাড়িতে স্ব স্ব বিট পুলিশিং অফিসারের নাম্বারযুক্ত স্টিকার লাগানো হয়েছে। এতে আপনার ঘরে বসেই পুলিশি সেবা পাবেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পাংশা থানা এলাকায সন্ত্রাসী, চাঁদাবাজি, চোর, ডাকাতসহ কোনো অপরাধী থাকবে না। এদের প্রতিহত করার জন্য যা যা করণীয়, আমরা তাই করব। আপনারা শুধু তথ্য দিয়ে সহযোগিতা করবেন।  তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়