সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল ১৭ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। ফলাফল ঘোষনা করেন উক্ত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
এই উপলক্ষে মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, সন্দ্বীপে শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে সন্দ্বীপব্যাপী ২০১৪ সাল থেকে নিয়মিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্বাবধানে পরিচালিত সকল সৃজনশীল কাজে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান টিটু, সন্দ্বীপ আইডিয়াল হাই স্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ রহিম উল্যাহ, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাস, সন্তোষপুর আলিম মাদরাসার ইংরেজির শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন, গ্লোবাল টিভির সন্দ্বীপ প্রতিনিধি রিয়াদুল মামুন সোহাগ, তরুন তুর্কী আসিফুল আলম, হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম প্রমু্খ।
সভা সঞ্চালনা করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা ৫ম শ্রেণি মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৪ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দের রোল নম্বর সমুহ-১৬৪, ১৬৩, ১১১, ১২৪, ১৪১, ১৫০, ১৩৩, ১৬২, ১১৭, ১১৩, ১৪৪, ১৬০, ১২৫, ১৪৩, ১৬১, ১৬৫, ১৪২, ১৫৯, ১০৪, ১৭৯, ১১২, ১০৫, ২১১, ১৪৭, ১৭৬ ও ২১০।
প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-
১/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, সূচনা ২০১৪)
২/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫)
৩/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬)
৪/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, সূচনা ২০১৮)
৫/কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮)
৬/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২)
৭/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা (সূচনা ২০২২)।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি