ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৬


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ৪:৫৫

মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি। এই সময় দুইটি ড্রেজার জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক। তিনি জানান, নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার  আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক, এসআই/মেহেদী হাসান অপূর্ব, এসআই/মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ একটি দল অদ্য ১৭/০১/২০২৫ ইং তারিখ বিকাল ১৫:১০ ঘটিকার দিকে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ (দুই) টি ড্রেজারসহ ০৬(ছয়) জনকে আটক করে। 

আটককৃত আসামিরা হলেন- ১) মো: হোসেন, ২) আবু তালেব, ৩) মো: সাইদুল খান, ৪) মো: ইমাম হোসাইন, ৫) মো: সামাদ শেখ, ৬) মো: মুতছালিন বাহাদুর। আটককৃত ড্রেজার দুটির মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন