কুয়াকাটায় দুই দিনব্যাপী “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রতি সমারোহ” অনুষ্ঠিত
পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী "রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী সম্প্রীতি সমারোহ" অনুষ্ঠিত।
শুক্রবার (১৭ জানুয়ারী) শেষ বিকেলে রাখাইন মহিলা মার্কেট থেকে এক সম্প্রীতি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্বপাশে
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মঞ্চ স্কয়ারে গিয়ে শেষ হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতের ডিসি পার্ক সংলঙ্গে ফানুস উড়িয়ে। পরে সন্ধ্যায় এক আলোচনা সভার মধ্য দিয়ে “সম্প্রীতি সমারোহ” অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ।পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন, পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তা কৌশিক আহমেদ,রাখাইন বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা সভাপতি এমং তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামিম আকতার।
দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে রাখাইন শিল্পীদল ছাড়াও বরগুনা, পটুয়াখালী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা রয়েছে। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে ত্রিপুরা, লুসাই, চাকমা প্রভৃতি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণ রয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের চিন্তার নতুন খোঁড়াক যোগায়। আমরা বর্তমানে দেশের একটি সংকটময় সময় পার করছি
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে