কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুড়িগ্রামে অটোরিকসা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম ধরলা ব্রিজের উত্তর প্রান্তে কুড়ারপাড় (কল্লাকাটা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, সকাল ১০টায় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকসা কুড়িগ্রামের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিবুল্লাহ (২২) ও রাবেয়া খাতুন (৬২) নামে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর আলী (৫৫) নামে আরো এক যাত্রী। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত নাগেশ্বরী উপজেলার বালাসীপাড়ার আইউব আলীর ছেলে নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের করিম উদ্দিনের ছেলে আহত অটোরিকসাচালক ইমান আলী ও একই উপজেলার বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে অটোযাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, নিহত কলেজছাত্র হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা গ্রামের মাসুদুর রহমান বাবলুর ছেলে। রাবেয়া খাতুন ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এনামুল হকের স্ত্রী এবং নুর আলী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নজর উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, ঘটনাস্থলে দুজন এবং জেনারেল হাসপাতালে আনার পর আরেকজন মারা যান। এছাড়াও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এমএসএম / জামান
দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার