ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-১-২০২৫ দুপুর ১:৩৯

ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার সভাপতিত্ব, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুইয়া, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি শহর আলী মোল্লা, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, মৎস্যজীবী দলের সেলিম রেজা, কৃষক দলের আহ্বায়ক গোলজার রহমান, ছাত্রদলের নেতৃবৃন্দ জয়নাল আবেদিন, রায়হান মাহমুদ রাহুল এবং শাহরিয়ার নিজাম সৌরভ প্রমূখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে অবদান স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনায় বক্তারা উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত রেখেছে। তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতা-কর্মীরা চরম হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বক্তারা দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার বলেন, ৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী দলের অনুপ্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে সজাগ থাকার পাশাপাশি দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তারা দ্রুততম সময়ে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ