মানিকগঞ্জে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্বামী
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় লায়লা হত্যার ২ দিনের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যাকারী নিহত লায়লার স্বামী সেকেন্দার আলী খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন তার অফিসে প্রেস বিফ্রিং সাংবাদিকদের চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), মামলা তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।
এরআগে গত বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে ৬০ বছর বয়সী লায়লা আরজুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে পরদিন ১৬ জানুয়ারি ঘিওর থানায় হত্যা মামলা রুজু হয়। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য সেকেন্দার আলী খান (৬৬) কে পুলিশ ঘিওর থানায় নিয়ে যায়।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান, তার স্ত্রী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত এবং জরায়ু অপসারণ করা হয়েছিল। ২০২২ সাল থেকে লায়লা অসুস্থ ছিল। আসামি সেকেন্দারের চর্মরোগ ছিল তাই আসামি ও তার স্ত্রী আলাদা রুমে থাকতো। স্ত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক না থাকায় সেকেন্দার আবার বিয়ে করবে বলে জানায়। কিন্তু লায়লা বিয়ে করতে বাধা দেয়।
গত ১৪ জানুয়ারি রাতে খাওয়ার পর স্ত্রী লায়লার সঙ্গে আসামি সেকেন্দারের সঙ্গে পুনরায় বিয়ে করা নিয়ে ঝগড়া হয়। ১৫ জানুয়ারি সকাল পৌনে ছয়টার দিকে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী লায়লাকে সেকেন্দার ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। লায়লা ফ্লোরে পড়ে গেলে তার স্বামী রান্না ঘর থেকে ফল কাটার ছুরি এনে স্ত্রীর গলায় ৩টি খোঁচা দেয়, রক্ত বের হতে লাগলে লায়লার ওড়না দিয়ে গলা পেঁচিয়ে আসামি সেকেন্দার বাড়ি হতে বের হয়ে বাজারের দিকে চলে যায়। আসামি বাজার থেকে সাড়ে ৮ টার দিকে এসে নিচ তলার সবাইকে ডেকে বলে লায়লা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। এঘটনায় আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার