ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূল আসামী আটক


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৯-১-২০২৫ বিকাল ৫:২০

পিরোজপুরের ভান্ডারিয়া গত ১৮ নভেম্বর এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের মুল আসামী কালাম ফরাজিকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর অভিযানিক দল। কালাম ভান্ডারিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত সাকায়েত ফরাজির ছেলে।
গত ১৮ (২০২৪) নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া পৌর শহরের বিকাশ ব্যবসায়ী মো. সুমন জোমাদ্দার প্রতিদিনের ন্যায় বাজার থেকে তার বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়ার বাড়িতে পৌঁছা মাত্র আগে থেকে ওঁত পেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ্য করে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি একজনকে ঝাপটে ধরলে অন্য ছিনতাইকারীরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের ডাক চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারী কে আটক করে। এ ব্যাপরে থানায় মামলা হয়।  
 মামলার ১ নং আসামী কালাম ফরাজি ছিনতাইয়ের ঘটনার দিন থেকেই আত্মগোপনে ছিল। র‌্যাবের বিশেষ নজরদারিতে থাকা কালাম ফরাজী শনিবার নিজ বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক  মোঃ জেহাদি হাসান এর নেতৃত্বে দুপুর ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটক অপর আসামীরা হলো পৌরসভার ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার।
মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার মোঃ নাজির হোসেন জানান,ছিনতাইয়ের সময় রাব্বি হাওলাদার আটক হলে তার কললিস্ট পর্যালোচনা করে এই ঘটনায় কালাম ফরাজির সম্পৃক্ততা পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে র‌্যাব-৮ তাকে আটকরে থানায় হস্তান্তর করে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪