সাবেক ইউপি সদস্যকে হাত-মুখ বেঁধে বাড়িতে ডাকাতি
টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক এক ইউপি সদস্যকে বেঁধে বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে রফিকুল ইসলাম দুলাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা নগদ টাকা, রুপাসহ কয়েক ভরি স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়ে গেছে ।
এ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম। পরে রবিবার (১৯ জানুয়ারি) সকালে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল বলেন, গত শনিবার রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী খাবার খাচ্ছিলাম। এসময় হঠাৎ বেশ কয়েকজন ডাকাত আমাদের দু’জনের হাত-মুখ বেঁধে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ার একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে এবং আমাকে অন্যরুমে আটকে রেখে লুটপাট চালায় এবং ঘরে থাকা ৮৫ হাজার টাকা, কয়েক ভরি রুপা ও স্বর্ণ ডাকাতি করে।
তিনি বলেন, ডাকাতরা দুই ঘণ্টা অবস্থান করে ঘরে। ডাকাতি শেষে তারা চলে যাওয়ার পর আমার স্ত্রী তার মুখের বাঁধন খুলে আমার হাত-পায়ের বাঁধ খুলে দেয়। পরে আহত অবস্থায় বাড়ির বাইরে এসে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন আসে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। এঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে আমরা ওই ইউপি সদস্যের বাড়িতে সরেজমিনে পরিদর্শন করেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান