চৌগাছায় নিখোঁজের তিনদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
চৌগাছায় নিখোঁজের তিনদিন পর থানা পুলিশ ও যশোর পিবিআই যৌথ অভিযান চালিয়ে ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করেছে। শনিবার রাতে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে মুক্তদাহ বুড়ি ভৈরব নদের ব্রিজের পশ্চিম পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের একমাত্র ছেলে। হত্যাকান্ড ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই রাতেই চারজনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মত ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর এরপর রাত পার হলেও সে বাড়ী ফেরেননি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিল বন্ধ। ফলে পরিবারের লোকজন তাকে নিয়ে গভীর চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। এরপরও তার হদিস পাওয়া যায়নি। এই অবস্থায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের বিষয়টি তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। পিবিআই দ্রুত তদন্ত শুরু করেন, একপর্যায় মোবাইলের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের শরিফুল ইসলাম (৫০), তার ছেলে সোহানুর রহমান (২০), পৌর এলাকার ইছাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের বালিগর্ত এলাকার ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে সুজন হোসেনকে (২১) আটক করে। আটকের পর তাদের দেয়া তথ্য মতে শনিবার রাতে সোহাগ হোসেন রকির লাশ বুড়িভৈরব নদের পট-কচুড়ির ভিতর থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত নিহতের লাশ রবিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, রকি ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। প্রতিদিন রাত ৮/৯ টার মধ্যে বাসায় ফিরত। নিখোঁজের দিন বাড়ীতে না আসায় আমরা ব্যাপক খোঁজাখুজি করি। তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে থানায় গিয়ে জিডি করা হয়। জিডির পর শনিবার রাতে তার মরাদেহ পুলিশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধার এবং কি কারনে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তা উদঘটনে যশোর পিবিআই ও থানা পুলিশ যৌথ ভাবে কাজ করছে।
এলাকাবাসি জানান, হত্যার পিছনে শুধুই কি ইজিবাইক ছিনতাই না অন্য কিছু আছে তা খতিয়ে দেখা দরকার। নিহতের পরিবার হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied