যশোরের অভয়নগরে পুর্ব শত্রুতার জের
বাড়ি থেকে ডেকে যুবকের পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা
যশোরের অভয়নগরে পুর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দু’পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের ফজলু মৃধার ভাটা সংলগ্ন মেহগনী বাগানে। আহত যুবক উপজেলার শংকরপাশা গ্রামের শাহিনপাড়া এলাকার মৃত আবুল মীরের ছেলে, শাহ আলম মীর (৩৯)। জানা যায়, সে ঘাট থেকে সার কয়লা বোঝায় ট্রাক বাঁধার কাজ করতো। এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার দুপুরের পরে রশিদ নামের এক ব্যক্তি শাহ আলমকে ফোন করে পার্শ্ববর্তী ফজলু মৃধার ভাটা সংলগ্ন মেহগনী বাগানে ডেকে নিয়ে আসে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । পরে আহত শাহ আলমকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় শাহ আলম নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দু’পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের ধরতে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। আসামিদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫