সাভারে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
করোনা মহামারী মোকাবেলায় প্রত্যেক জেলা-উপজেলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ, সকল শিক্ষার্থীকে টিকার আওতায় এনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, শ্রমজীবী মানুষকে রেশনের আওতায় আনা, গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাভার বাজার বাসস্ট্যান্ডে বাম গণতান্ত্রিক জোট সাভার উপজেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সাভার উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশ। সঞ্চালনায় ছিলেন বাসদ সাভার পৌর আহ্বায়ক আহমেদ জীবন।
বক্তব্য রাখেন- সিপিবি সাভার উপজেলা সম্পাদক সাজেদা বেগম সাজু, ইউসিএল সাভার সম্পাদক কমরেড আজম খান বাবু, গণসংহতি আন্দোলনের নেতা রূপালী বেগম, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাভার সভাপতি কবির খান মনির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা অরবিন্দু বেপারী বিন্দু, সিপিবির সাইফুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে কমরেড সৌমিত্র কুমার দাস বলেন, করোনা মহামারীর মধ্যে সারাদেশে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই অবিলম্বে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তিনি। তাছাড়া সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নে টিকা কেন্দ্র খুলে সকল নাগরিককে টিকার আওতায় আনার দাবি জানান।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ