ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হলেন হুমায়ুন কবির


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ১:৪০

সাধারণ মানুষের জন্য তাঁর মন কাঁদে। যে কারও বিপদেই ছুটে যান তিনি। সাধারণ মানুষের কাছে তিনি গরিবের চেয়ারম্যান হিসেবেই পরিচিত। বলা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের কথা।

 চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানুষের জন্য নিবেদিন প্রাণ। এছাড়া নিয়ামতি ইউনিয়ন প্রায় দুইশত রাস্তাঘাট নির্মাণ ও গ্রাম্য সালিসি ব্যবস্থায় বিবাদ নিস্পত্তিতে কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। যেকোন সমস্যায় জনগণের পাশে দাঁড়ানো এবং পরিষদের দক্ষতা ও কর্ম তৎপরতা মূল্যায়নে চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। গত ১৭ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর ফাইভ স্টার হোটেল হলি ডে ইন- এ গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার উপদেষ্ঠা - অনুষ্ঠান তাশিক আহমেদ তাঁর হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

চেয়ারম্যান মো. হুমায়ুন কবির  বলেন, আমি চেয়ারম্যান হয়েছি সাধারণ মানুষের জন্য। তাই যতদিন বাঁচবো সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার