ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রতারণায় দায়ে ডাসারে মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ২:২১
মাদারীপুরের ডাসারে অবৈধপথে ইউরোপ পাঠানোর কথা বলে প্রতারণার দায়ে মো.সাইদুল মাতুব্বর (৫৫) নামে এক মানবপাচারকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করছেন ডাসার থানা পুলিশ। সাইদুল মাতুব্বর উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে। আজ সোমবার পুলিশ সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, মো. সজীব (২৭) নামে এক যুবককে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দু'বছর আগে লিবিয়া পাঠায় মো. সাইদুল মাতুব্বর ও তার সহযোগীরা। লিবিয়া গিয়ে মাফিয়াদের হাতে আটক হন ওই যুবক। এরপরে পরিবারকে ভয় দেখিয়ে দফায় দফায় ৩১ লাখ টাকা হাতিয়ে নেয় ওই দালালচক্র। এঘটনায় ভুক্তভোগী যুবকের মা লাকী খানম বাদী হয়ে মো. সাইদুল মাতুব্বরসহ ১৬ জনকে আসামি করে গত শনিবার মানব পাচার দমন আইনে ডাসার থানায় মামলা দায়ের করেন। এ মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামী সাইদুল মাতুব্বরকে গ্রেফেতার করেন পুলিশ।
মামলার বাদী লাকী খানম জানান, সাইদুল আমার ছেলেসহ বিভিন্ন মানুষকে ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করে আসছে। আমরা তার বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি আবদুল বারিক জানান, প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং  আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ

সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ

ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন

দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান