ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৪:৩৮

কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজন ও অর্থায়নে রাজারহাট, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, রৌমারী ও রাজিবপুর উপজেলার অসহায় ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ মো. জাফর আলী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, জেলা আওয়ামী লীগের সদস্য ফাল্গুনী তরফদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মজনু, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য ফরহাদ হোসেন মোল্লা, লাভলী হাসান, শিউলী বেগম, একরামুল হক বুলবুল ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. ফরিদুল ইসলাম বলেন, চলমান অর্থবছরে আজ ২৭ জন মহিলাকে নিয়ে ১৫ দিনের এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হলো। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেয়া হবে এবং এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান অতিথি মো. জাফর আলী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান এবং ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল স্থাপন করেছেন। জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর আজকের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি সকল প্রশিক্ষণার্থীকে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান।

অন্য বক্তাগণ সেলাই প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

এমএসএম / জামান

দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার