ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে হাতবোমায় যুবক নিহত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ৪:৯

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে হাতবোমায় আহত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে ঢাকা মেডিকেলে মারা যায় শাওন মাতুব্বর (২০)। সে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। তবে এই ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরইজেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে এতিমখানার পাশে দাঁড়িয়ে থাকা শাওন মাতুব্বর নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সংঘর্ষে আহত হয় আরো ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক।
মৃত্যুর পূর্বে শাওন মাতুব্বর বলেন, আমি একটি এতিমখানার পেছনে দাঁড়িয়ে ছিলাম। সেখানে বৃষ্টির মত হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। হাতবোমা আঘাতে আমার ডান পা উড়ে যায়। পরে লোকজন আমাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায়। এমন ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের বিচার চাই।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, শাওন মাতুব্বর মারা যাবার ঘটনায় এখনো কাউকেই আটক করা সম্ভব হয়নি। সারারাত একাধিক টিম অভিযান চালিয়েও কাউকেই পায়নি। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় মামলার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?