ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএ এর উদ্যোগে ১৮ লক্ষ টাকা উপবৃত্তি প্রদান


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২০-১-২০২৫ বিকাল ৬:১
সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএ এর উদ্যোগে সন্দ্বীপের ৭ টি কলেজ,১৪ টি হাই স্কুল ৮ টি আলিয়া মাদ্রাসা এবং ৭ টি কওমী মাদ্রাসার মোট ৩৬০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে ৫ হাজার টাকা করে  সর্বমোট ১৮ লক্ষ টাকা  উপবৃত্তি প্রদান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। 
 
২০ জানুয়ারী সকাল ১০ টায় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য মাষ্টার ইদ্রিস আলম। সভা সঞ্চালনা করেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএর সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটি ইউএসএর যুগ্ন সাধারন সম্পাদক রিদোয়ানুল বারী। 
 
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএ এর  সাবেক সভাপতি মোঃ ওবায়দুল্যা,সন্দ্বীপ উপজেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,সাউথ সন্দ্বীপ কলেজ এর 
অধ্যক্ষ এবি এম ফিরোজ খান,এবি কলেজ এর অধ্যাপক মোঃ নুরুল আবছার, শাহীন, মাষ্টার একে এম ফজলুল করিম বাবুল,মাষ্টার আবিদুর রহমান, এডভেকেটে রওশন জাহান নীলা, কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, মগধরা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ দিদার হোসেন,মুছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
 
সভায় বক্তারা বলেন এডুকেশন সোসাইটি ইউএসএ আজ যে বিশাল অংকের টাকা উপবৃত্তি হিসাবে প্রদান করেছে তাতে আমরা সন্দ্বীপ বাসী তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সন্দ্বীপে এমন অনেক বেসরকারী বৃত্তি চালু থাকলেও এই প্রতিষ্ঠান প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত টাকা থেকে দীর্ঘ অনেক বছর ধরে শিক্ষার মানউন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময়ে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ও ভূমিকা রাখছে। সোসাইটির সাথে সংশ্লিষ্ট সকল সদস্য নাড়ির টানে নিজ জন্মভূমির প্রতি যে উদারতা দেখাচ্ছে ছাত্র/ছাত্রীদের ভালো রেজাল্ট করে তার প্রতিদান দিতে হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ