ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এসো সুতোর কাব্য গাথি ধ্রুপদী ফোঁড়ে’ শীর্ষক অনুষ্ঠান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ৩:৪

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব অব ক্রিয়েটিভ টেকনোলজি’র আয়োজনে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে বসে ‘এসো সুতোর কাব্য গাথি ধ্রুপদী ফোঁড়ে’ শীষর্ক ব্যতিক্রমী এক শিল্পের আসর। ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকসহ বিভিন্ন অতিথিবৃন্দ।

অধ্যাপক হক ‘দেশের শিল্প-সাহিত্যের পাশাপাশি পোশাক শিল্পের উন্নয়ন ও ঐতিহ্যের ধারক তাত শিল্প রক্ষায় এজাতীয় অনুষ্ঠান গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলে আয়োজকদের ভূয়োশি প্রশংসা করেন। 

ররবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র লাবন্য ও অমিত চরিত্রের কিছু অংশ বিশেষ, নজরুলের প্রমিলা দেবীকে, শরৎ চন্দ্রের ‘পরীণিতা’ উপন্যাসের শেখর ও ললিতা এবং সত্তজিৎ রয়ের অপুর সংসার সিনেমার অপু ও অর্পনার কিছু রোমান্টিক সংলাপের অংশ বিশেষ, সুনীল গঙ্গপাধ্যায়ের ‘হঠাৎ নীরার জন্য কবিতা ও নীরা চরিত্র’, জীবনানন্দ দাসের বনলতাসেনসহ নজরুলের আলগা করগো খোপার বাধন গানের সঙ্গে চমকপ্রদ নৃত্য মুগ্ধতা ছড়িয়েছে ভিন্নধর্মী এ আসরে। 

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মানুষ এই প্রথম দেখতে পেলেন এশিয়ায় বিখ্যাত কবি-সাহিত্যিক, লেখক এবং উপন্যাসিকদের গল্প ও উপন্যাসের নায়ক নায়িকার চরিত্রগুলোকে পোশাক ও রুপসজ্জার মাধ্যমে কত সৃজনশীল ও নান্দনিকতায় উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকগণই নিজেকে পোশাক ও রুপসজ্জার মাধ্যমে গল্প ও উপন্যাসের সত্যিকারের চরিত্র হিসেবে উপস্থাপন করার ব্যপারটি ছিল সবথেকে অভিনবদৃশ্য। 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন ফ্যাশন গবেষক নুসরাত জাহান নিপা। তার গবেষনাকে বাস্তবরূপ দিতে এ গবেষনা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল তরুন ডিজাইনার স্বর্নালী, মেহেরিন, শক্তি ভৌমিক, রেজোয়ানা প্রমুখ।

ভিন্নধর্মী এ আয়োজনের বিষয়ে নুসরাত জাহান নিপা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে শিল্প সাহিত্যের আলোড়ন সৃষ্টি করা ও মানবিকবোধ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কারণ, শুধুমাত্র গল্প উপন্যাস, সিনেমা এবং সাহিত্যই পারে একটি সংস্কৃতির সময়কে তুলে  ধরতে। তাছাড়া গল্প ও সংস্কৃতির মিশ্রনকে পোশাকের মাধ্যমে তুলে ধরা। ওই পিরোডিকাল সময়কে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রকাশ করাই ছিল একমাত্র লক্ষ্য।

অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করতে ছিল গান, কবিতা, উপন্যাসের রোমান্টিক সংলাপ এবং কবি নজরুলের গানের সঙ্গে নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগ, নৃত্য বিভাগ, কলা অনুষদসহ ফিল্ম ও সাহিত্যের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন