ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে নিহত নারী পুলিশ সদস্যের বাড়ীতে শোকের মাতম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২১-১-২০২৫ দুপুর ৪:৩৫

পটুয়াখালী পুলিশ লাইনসের ব্যারাক থেকে তৃষ্ণা বিশ্বাস(২২) নামে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। এদিকে নিহত ওই নারী পুলিশ সদস্যের মত্যুর খবরে তার গ্রামের বাড়ী মাদারীপুরের ডাসারে চলছে শোকের মাতম। মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে বলে দাবী নিহতের স্বজনদের। তবে সুষ্ঠু তদন্তের দাবী জানান। আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের তৃষ্ণা বিশ্বাস।দিনমজুর বাবার সংসারের হাল ধরতে ২০২৩ সালের নভেম্বর মাসে নারী পুলিশ কনস্টেবল পদে চাকুরিতে যোগদান করেন। চাকুরির কিছুদিন পরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরিবার থেকে মানসিক ডাক্তার দেখানো হয়েছে বলে জানান স্বজনরা। কিন্তু গত রোববার সকালে পরিবারের কাছে খবর আসে পুলিশ ব্যারাকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। এতে বাকরুদ্ধ হয়ে যায় নিহতের পরিবার ও স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে পাগল প্রায় পরিবার। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের  বাড়ীতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ -বাতাস ভারী হয়ে ওঠে। মৃত তৃষ্ণা বিশ্বাস উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তার মত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবী জানান পরিবার ও স্বজনরা।
নিহত পুলিশ সদস্যের মা বীনা বিশ্বাস কান্না জড়িত কন্ঠে জানান, মেয়েকে এক মাস আগে ঢাকা নিয়ে মানসিক ডাক্তার দেখাই। ওর মধ্যে একটা ভয় কাজ করতো। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ডাসার উপজেলার এক নারী পুলিশ কনস্টবেল মারা যাওয়ার ঘটনা ঘটছে পটুয়াখালী জেলায়।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?