কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন
কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাস সুলতানা জানান, উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কৃষির আধূনিকরণ যান্ত্রিক ব্যবস্থাকে আমাদের সম্প্রসারণ করতে হবে। ট্রান্সপ্লান্টার এমন একটি পদ্ধতি এতে কম শ্রমিকের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে একসাথে বীজ বপন, চারা উত্তোলন ও ধান কর্তন করা যাবে। এসব যন্ত্রাংস ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তূকীর ব্যবস্থা করায় সমলয় পদ্ধতিতে একসাথে সবাই কৃষির কাজে উপকৃত হবেন। এতে কৃষিতে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। যার সুফল পাবেন আমাদের কৃষকসহ সাধারণ জনগণ।
কৃষি বিভাগ জানান, প্রায় ৩৫ লক্ষ টাকা প্রণোদনার মাধ্যমে এই এলাকার ৬৪জন কৃষক ৫০শতক জমিতে ব্রিধান-৯১ রোপন করছেন। ট্রে পদ্ধতিতে তারা ২৫দিনের মধ্যে চারা উত্তোলন করে রোপন করতে সক্ষম হলেন। আগামি ৬০ দিনের মধ্যে তারা ফসল কর্তন করতে পারবেন বলে আমরা আশা করছি
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড