বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ গঠন
আগামী দিনে দেশ-জাতি ও মুসলিম উম্মাহ'র বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার বৃহত্তর উত্তরা অঞ্চলের আলেমরা বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’ নামে নতুন কমিটি গঠন করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ৯টায় উত্তরা ৬নং সেক্টর কমিউনিটি সেন্টারে বৃহত্তর উত্তরার শীর্ষ মুরুব্বি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে বৃহত্তর উত্তরা অঞ্চলের উলামায়ে কেরামের এক বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন সম্পন্ন হয়।
মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সভাপতি, মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে নির্বাহী সভাপতি মনোনীত করা হয়। এছাড়া মুফতি মহিউদ্দিন মাসুমকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক,মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাওলানা জাকির কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্য মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেছেন, বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম
দেশ-জাতি ও মুসলিম উম্মাহ’র যে কোন প্রতিকূলতায় ও কল্যাণে সবসময় ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আজকের বৈঠকে এটাকে সাংগঠনিক ভিত্তি দেওয়া হয়েছে। উত্তরা অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকার ফলে হিজবুত তাওহীদ, কাদিয়ানী ও সাদীয়ানীদের বিরুদ্ধে এক ঘন্টার নোটিশে আমরা রাজপথে অবস্থান নিয়ে তাদের প্রতিহত করেছি। হেফাজতের ব্যানারে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আমরা চরম
আত্মত্যাগ ও শ্রম দিয়েছি। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিবাদি হাসিনা সরকারের নিষ্ঠুর গণহত্যা ও নিপীড়নের পরও আমরা কোথাও পালিয়ে যাইনি। যে কোন অন্যায়, জুলুম এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে রাজপথে আমাদের সরব অংশগ্রহণ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, ইনশাআল্লাহ।
তিনি সতর্ক করে বলেন, কমিটি বাণিজ্য করে কেউ কেউ উত্তরার উলামায়ে কেরামের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। এ সময় তারা আরো বলেন, ভাড়াটিয়া দিয়ে উত্তরার আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হলে ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন