কুড়িগ্রামে ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রিজের নিচে কুড়ায় (জলাশয়) কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখে। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ দেখত পায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে মহদেহ দেখতে শতশত মানুষ ব্রিজের নিচে জমা হতে থাকে। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকালে মরদেহ দুটি উদ্ধার ও সুরুতহাল করে পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েকজন ব্রিজের নিচের কুড়ায় (জলাশয়) গোসল করতে নেমে মরদেহ দুটি দেখতে পায়। ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫ থেকে ৬ মাস হবে। দুটি নবজাতকই কন্যা। হয়তো দু্জন জমজ। কে বা কাহারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি।
তদন্তে আসা কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন চেয়াম্যানের নিকট হস্তান্তর করা হয়েছে। কচাকাটা থানার ওসি ছানোয়ার হোসেন জানান, অভিযোগ কারী না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে মরদেহ দাফনের ব্যবস্থা করতে দায়িত্ব দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড