ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ১:৩১

নেত্রকোনার মোহনগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মধ্যে হাঁসের খাদ্য ও মুরগী বিতরণ করা হয়েছে। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ জনকে প্রতিজনকে ২০টি করে মুরগী দেওয়া হয়। এরআগে যারা হাঁস পেয়েছেন এমন ২২ জন উপকারভোগীকে প্রতিজনকে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য দেওয়া হয়। 

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া। 

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, উপজেলা প্রকৌশলী সোয়েব ইমরান, সাংবাদিক কামরুল ইসলাম রতন, বিএনপি নেতা কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন