ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরুস্কারে মনোনীত হয়েছেন কবি হাসান হাফিজ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ১:৫২
নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ম.কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ ২২ জানুয়ারি ২০২৫ সকাল ১১টায় নেত্রকোণা প্রেসক্লাবে জানানো হয় যে,বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার নেত্রকোণায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি হাসান হাফিজ।
আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোণা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে প্রতিবারের মত এবারও নির্বাচিত প্রিয়জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাগুনে একজন বরেণ্য লেখক, কবি,সাহিত্যিককে এ পুরস্কার দেয়। নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা এ উৎসবে যোগ দেন। এবছর ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। 
এবারের পুরস্কৃত প্রিয়জন হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে প্রায় দুই শত গ্রন্থ রচনা করেছেন। কবি হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। তিনি বাংলা ভাষা ও সাহিত্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আলাদা আলাদা ভাবে এম.এ.ডিগ্রি লাভ করেন। কবি হাসান হাফিজ সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি প্রায় চার দশক ধরে বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ