ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে তারুণ্যের উৎসবে সাইকেল র‌্যালি


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ৪:২৪

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিরোজপুরে  সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে এবং পিরোজপুর পৌরসভার  সহযোগিতায় জীবাশ্ম জ্বালানি কমানোর লক্ষ্যে এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 
 জেলা প্রশাসক তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই তারুণ্যের প্রত্যেকটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দের। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলা। আর সেজন্যই পরিবেশের ভারসাম্য যেন সব সময় বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো মূল্যে পরিবেশ দূষণের হার কমিয়ে আনতে হবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, সহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান নিজে সাইকেল চালিয়ে বিভিন্ন স্কুল-কলেজের ২ শতাধিক ছাত্র-ছাত্রীদের সাথে সাইকেল সহ অংশগ্রহণ করেন। সাইকেল র‌্যালিটি জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়,সার্কিট হাউস, রানীপুর, বেকুটিয়াব্রীজ হয়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্থায় শেষ হয়। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪