ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:৯

বগুড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, "এই টুর্নামেন্ট কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মেধা ও প্রতিভা প্রকাশের জন্য এটি একটি চমৎকার সুযোগ।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শাহনেওয়াজ ও জেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোছাদ্দেক হোসেন। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এবারের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়া জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। বালক এবং বালিকা উভয় বিভাগের খেলাগুলো একই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এই টুর্নামেন্ট তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা এবং প্রতিযোগিতার চেতনা জাগিয়ে তুলবে। এই আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে ভূমিকা রাখবে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক