ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার 


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ৯:০

আজ ২২ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ রোজ বুধবার ঢাকা বিমানবন্দরে ৩১ (একত্রিশ) বোতল বিদেশি মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশের ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর 'ডাই' ও 'মেরিনো'। 

কলকাতা থেকে ঢাকাগামী ফ্লাইটটি সকাল ০৯ টা ১০ ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ৭ নং লাগেজ বেল্টে দুটি বেনামী লাগেজ পাওয়া গেলে বিমানবন্দর কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক হয়। পরবর্তীতে Indigo এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর ডগ স্কোয়াড টিমের বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর 'ডাই' ও 'মেরিনো' তাদের  ঘ্রাণশক্তির (ডগ স্নিফিং) সাহায্যে লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে সনাক্ত করে।

সকলের উপস্থিতে উক্ত ব্যাগেজ দুইটি থেকে ৩১ বোতল (৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার ও জব্দ করা হয়। ব্যাগ দুটো'র মালিক সনাক্ত করা সম্ভব না হলে কাস্টম কর্মকর্তার নির্দেশে উক্ত মালামাল দাবি-বিহীন আটক করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) জনাব অনিতা রানী সূত্রধর ঘটনার সত্যতা স্বীকার করে জানান - "প্রশিক্ষিত ডগ স্কোয়াড দ্বারা আমরা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময়ই অঙ্গীকারবদ্ধ।

জামিল আহমেদ / জামিল আহমেদ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন