ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়ার স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামান ঢাকায় গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ১০:১৩

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়াসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আজ বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় আটক করেন। দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে তিনি আবাসিক হলে অবস্থান করছিলেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের সন্দেহ থেকে বিষয়টি প্রকাশ পায়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিষয়টি জানানো হলে সাভার থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

নুরুজ্জামানের বিরুদ্ধে জমি দখল, হত্যা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর কারণে তিনি আত্মগোপনে ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার কারণেই নুরুজ্জামানকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

সাভার থানার ওসি বলেন, "নুরুজ্জামানকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

চেয়ারম্যান নুরুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ