কুড়িগ্রামে জেলা জামাতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।২৪শে জানুয়ারি শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের সম্মেলনটি সফল করতে কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। স্থানীয় হোটেল ওএফসিতে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী বক্তব্য রাখেন।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে কুড়িগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচি সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হালিম ও অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল মতিন, জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোঃ জহুরুল হক এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
এদিকে ২৪ জানুয়ারির কর্মী সম্মেলন সফল করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের সাজসজ্জাসহ সবধরনের প্রস্তুতিমূলক কর্মকান্ড জোরদারভাবে চলছে। বুধবার বাদ আছর সম্মেলন মাঠ থেকে কুড়িগ্রাম শহরে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মঙ্গলবার বাদ আছর শহর জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভা রেলি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড