ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে গভীর রাতে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযানে:২টি ডাম্পার জব্দ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ১:১০

চট্টগ্রাম চন্দনাইশে গভীর রাতে ফসলি জমির মাটি ও পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করছেন এক শ্রেণীর প্রভাবশালী মাটির চক্র। এইসব ফসলি জমির মাটি ও পাহাড়কে বাঁচাতে গভীর রাতে মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। প্রতিদিনের ন্যায় গতকাল গভীর রাতেও উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১ লট এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি ২টি ডাম্পার ট্রাক জব্দ করেন তিনি। তবে প্রতিদিন অভিযান চালালেও কোন মতে বন্ধ হচ্ছে না ফসলি জমির মাটি ও পাহাড় কাটা। এই মাটি কাটা অব্যাহত থাকলে খুবই অল্প সময়ে পরিবেশ বিনষ্ট হবে বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন,গতকাল গোপন সংবাদে ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১ লট এলাহাবাদ এলাকা থেকে মাটিভর্তি ২টি ডাম্পার ট্রাক আটক করা হয়,তবে এইসময় সে ডাম্পার ট্রাকের ড্রাইভার পালিয়ে যা। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২