রৌমারীতে পৃথক পৃথক দুর্ঘটনায় নিহত-১
রৌমারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় আলহাজ্ব ইন্তাজল হক (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অপর দিকে রাইজ উদ্দিন (৩৫) নামের এক যুবক গুরত্বর আহত হয়। বৃদ্ধ ব্যক্তি উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মৃত্যু পনির উদ্দিনের ছেলে ও আহত যুকব একই উপজেলার গোয়ালগ্রামের জয়নাল উদ্দিনের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে জন্তিরকান্দা নামকস্থানে রৌমারী টু ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শিরা জানান, বৃদ্ধ ইন্তাজল হক তার শ্বশুর বাড়ির বাঘারচর শাশ্বুরীর মজলিশ (কুলকানি) দাওয়াতে বোরাকগাড়ি দিয়ে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টর (কাকড়া) বৃদ্ধকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উভয়কে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত রাইজ উদ্দিন মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে ইসলামী ব্যাংকের সামনে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় সে মোটরসাইকেলসহ পাঁকা রাস্তায় পড়ে তার মাথা থেতলে যায়। পরে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শাররিক অবস্থার অবনতি হওয়ায় আহতবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘাতক ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে ও অপর দূর্ঘটনায় ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। পৃথক দূর্ঘটনার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ