ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় আগুনে পুড়ে বসতবাড়ি সহ ১৪দোকান ভস্মীভূত


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ২:২৩

নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ১৪টি দোকানের মালামাল ও ৩টি বসতঘর পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

গতরাত ১২ টার দিকে আফাজিয়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বাজারের ভুক্তভোগীদের দাবি ব্যবসায়ী আব্দুল্লা আল মামুনের কসমেটিকস দোকান থেকে আগুনের এ সূত্রপাত। ব্যবসায়ী সুজন চন্দ্র দেবনাথ জানান, রাত ১২ টার দিকে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যে তার মুদি দোকান, গুদামঘর ও নিজ মালিকীয় ১০ টি দোকানসহ মোট ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে দু'টি বসতঘরও। তিনি জানান, আগুন লাগার অনেক্ক্ষণ পরে ফায়ার সার্ভিস আসে, ততক্ষণে সব শেষ। তিনি ধারণা করে বলেন, তার ভাড়াটিয়া কসমেটিকস দোকানদার আব্দুল্লা আল মামুনের দোকান থেকে আগুনের সূত্রপাত। সব হারিয়ে  সুজন চন্দ্র জানান, তার প্রায় দেড় কোটি  টাকার শুধু মালামাল পুড়ে যায়, সাথে ঘরসমূহ। স্বপন চন্দ্র মজুমদার জানান আমার বসত বাড়ি আমার মেয়ের ও স্রীর  ৮/১০ভরি স্বর্ণালংকার আগুনে নিস্ব হয়ে গেছে। এখন আমি সর্বহারা।

আব্দুর রশিদসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, আগুন লাগার মুহূর্তের মধ্যে সবগুলো দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে কিছু অংশে পানি ছিটাই। 

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার জসিম উদ্দিন জানান, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এবং আমরাসহ লোকজন মিলে প্রায় সোয়া কোটি টাকার মালামাল উদ্ধার করি। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পরিদর্শনে যান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন। পরিদর্শন শেষে তিনি বলেন,ভুক্তভোগীরা আবেদন করলে কিছু দান অনুদান দেওয়া হবে। এবং পরিকল্পিত কোনো কিছুর আভাস পাওয়া গেলে তদন্তের ব্যবস্থা করাহবে বলে আশ্বস্ত করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ