পিরোজপুর জেলার ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
পিরোজপুর জেলার ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১. টায় পিরোজপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা হয়।
সভায় ইমাম পরিষদের পক্ষে মাওলানা মোল্লা মিরাজ হোসেন সার্বিক বিষয় জেলা প্রশাসককে অবহিত করেন। ইসলাম ফাউন্ডেশন ও বিভিন্ন কমিটি গঠন নিয়ে মাওলানা মোঃ রফিকুল ইসলাম জেলা প্রশাসককে জানান।
এসময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা মোঃ আল আমিন, হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আ: রহিমসহ আরও অনেকে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ইমাম পরিষদের নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং চলমান সমস্যা সমাধানে জন্য তাদের কাছ থেকে পাঁচ সদস্যে প্রতিনিধির তালিকা জমা দেওয়ার জন্য তাদের কে আহ্বান জানান এবং সব পক্ষের প্রতিনিধিদের সাথে বসে আলোচনার মাধ্য সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ